উপহার নিন আর রিয়াদুস সালেহীন কি ও কেন? জানুন!

 







রিয়াদুস সালেহীন (১ম-৪র্থ খণ্ড)

মূলঃ ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নবাবী (রাহিমাহুল্লাহ)

.

আমাকে যদি প্রশ্ন করা হয় আমার প্রিয় কিতাব কোনটি। তাহলে নির্দ্বিধায় বলব পবিত্র কুরআনের

 পর আমার সবচেয়ে প্রিয় কিতাব হল ইমাম নববী (রাহিমাহুল্লাহ) রচিত রিয়াদুস সালেহীন।

এটি এমন এক কিতাব যার শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে মহান আল্লাহর কালাম ও

 তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশাল হাদিসের ভান্ডার থেকে নিঃসৃত অসাধারণ কিছু সংকলন।

 এই কিতাবের প্রতিটি আয়াত আর হাদিস অত্যন্ত যত্নের সাথে বাছাই করা হয়েছে, যা পথহারাকে পথ দেখাবে,

 জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন মানুষকে জানাবে তার দুনিয়াতে আগমনের আসল উদ্দেশ্য,

 দ্বীন আঁকড়ে ধরে রাখতে চাওয়া যে কাউকে যোগাবে আশার বাণী ও অনুপ্রেরণা।

এই কিতাবকে ইসলামের একটি পরিপূর্ণ নির্যাস বললেও অত্যুক্তি হবে না।

 এ কিতাবটি একজন মুসলিমকে সত্যিকার মুমিনে পরিণত করতে সাহায্য করবে।

 ইসলাম কেমন যত্ন সহকারে একজন মানুষের মানবিক বৃত্তিগুলির লালন

 ও পরিচর্যা করে তা এই কিতাব অধ্যয়ন করার পর একজন পাঠক সহজেই অনুধাবন করতে পারবেন।

ইমাম নববী (রাহিমাহুল্লাহ) তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও অনুসন্ধানের মাধ্যমে এ গ্রন্থটি প্রণয়ন করেন। সিহাহ সিত্তাহসহ আরও কয়েকটি প্রথম সারির নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ থেকে তিনি এই হাদিসগুলো আহরণ করেছেন। রিয়াদুস সালেহীন কোন প্রকার যঈফ হাদিস নেই বলে বইয়ের ভূমিকাতে উল্লেখ রয়েছে। একেকটি বিষয়ের হাদিসের জন্য একেকটি অনুচ্ছেদের শুরুতে প্রথমে উল্লেখিত বিষয় সম্পর্কিত আল কুরআনের বিভিন্ন আয়াত সংযুক্ত করা হয়েছে, তারপর উদ্ধৃত হয়েছে সেই বিষয় সম্পর্কিত প্রামাণ্য হাদিসগুলো। হাদিসের শেষে হাদিসের নির্ভরযোগ্যতা কোন পর্যায়ের তা উল্লেখ করা হয়েছে এবং ক্ষেত্রবিশেষে কিছুটা ব্যাখ্যাও সংযুক্ত করা হয়েছে।

.

আমাদের জীবনের দৈনন্দিন বিষয়গুলো সম্পর্কিত চমকপ্রদ হাদিসগুলো এমন যাদুকরী পদ্ধতিতে এখানে সংযোজিত হয়েছে যার ফলে সেগুলো অধ্যয়ন করার সাথে সাথেই মনোযোগী পাঠকের মনের গভীরতম প্রদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং কোন আগ্রহী পাঠক তার প্রভাব গ্রহণ না করে থাকতে পারেন না।

.

অধ্যায়ের শুরুতে আল কুরআনের আয়াত এবং তারপর বিষয় সংশ্লিষ্ট হাদিসের বর্ণনা থেকে বুঝা যায় যে, আল কুরআনের সাথে হাদিসের সম্পর্ক কত গভীর। হাদিস যে আল কুরআনেরই ব্যাখ্যা এ কথা সুস্পষ্টভাবে এখানে প্রমাণিত হয়। হাদিসের সাহায্য ছাড়া আল কুরআনের সঠিক অর্থ অনুধাবন করা সম্ভব নয় এবং আল কুরআনের মৌলিক বিধানসমূহের প্রায়োগিক পদ্ধতি হাদিসেই বিধৃত হয়েছে। আল কুরআনের আয়াতের পরপরই হাদিসগুলোকে সাজাবার মাধ্যমে লেখক এ বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এটি এই কিতাবের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

.

এ গ্রন্থে ইমাম নববী (রাহিমাহুল্লাহ) আল কুরআনের ৪২৩টি আয়াত এবং ১৮৯৬টি হাদিস সংযোজিত করেছেন। বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে তিনি বৈশিষ্ট্যের স্বাক্ষর রেখেছেন। এমন সব বিষয়বস্তু সম্বলিত হাদিস এখানে সংযোজিত করেছেন যার সাহায্যে একজন সাধারণ শিক্ষিত ও কম শিক্ষিত পাঠক থেকে শুরু করে উচ্চ শিক্ষিত ব্যক্তি পর্যন্ত সবাই সমভাবে লাভবান হতে পারেন। কারণ এখানে তিনি নৈতিক চরিত্র গঠন থেকে শুরু করে মুসলিম ও মুমিন জীবনের বহির্কাঠামোর যাবতীয় দিক, তার সমস্ত আমল কার্যাবলীর সঠিক দিক নির্ণয় ও সুষ্ঠু সম্পাদন এবং তার অন্তরের পবিত্রতা বিধান ও মানসিক পরিশুদ্ধির বিষয়গুলির সমাবেশ ঘটিয়েছেন।

.

নিয়াত সম্পর্কিত হাদিসে জিবরীল এ যে বিষয়ের প্রতি সূক্ষ্ম ইংগিত করা হয়েছে, একজন মুমিনের সমস্ত ইবাদাত বন্দেগী ও আল্লাহর সাথে সম্পর্কের যাবতীয় বিষয়ের কেন্দ্রীয় পরিচালন ব্যবস্থা- যাকে ইহসান বলা হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপনা এ হাদিস সংকলনটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যেমনঃ মুরাকাবা, মুজাহাদা, মুহাসাবা, তাওবা, তাওয়াক্কুল, ইখলাস, সিদক, পিতা-মাতার প্রতি সদ্বব্যবহার, নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক, তাকওয়া, আল্লাহ সম্পর্কে চিন্তা-গবেষণা, ঈমানের ব্যাপারে আশা আকাঙ্ক্ষা ইত্যাদি বিষয়গুলো স্বতন্ত্র অনুচ্ছেদের মাধ্যমে সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে।

.

খন্ড অনুসারে কিতাবটির কিছু অধ্যায়ের নাম উল্লেখ করা হলঃ

.

১ম খন্ডঃ ইখলাস ও নিয়াত, তাওবা, সবর, সততা, মুরাকাবা, তাকওয়া, ইয়াকীন ও তাওয়াক্কুল, ইস্তিকামাত বা অবিচল নিষ্ঠা, মুজাহাদা বা সাধনা, বিদয়াত, ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজের প্রতিরোধ, মুসলিমের সম্মান রক্ষা, পরিবার পরিজনের প্রতি দায়িত্ব ইত্যাদি ৪৮টি অনুচ্ছেদে সাজানো হয়েছে ১ম খন্ডটি।

.

২য় খন্ডঃ আল্লাহর ভয়, দুনিয়ার প্রতি অনাসক্তি, ত্যাগ স্বীকার, মৃত্যু স্মরণ ইত্যাদি নিয়ে ৪৯-৮৩ অনুচ্ছেদ এবং এরপর শিষ্টাচার, পানাহারের নিয়ম কানুন, পোশাক পরিচ্ছদ, ঘুমানোর আদব কায়দা, সালামের আদান প্রদান অধ্যায় নিয়ে এই খন্ডের সমাপ্তি হয়েছে।

.

৩য় খন্ডঃ রোগীর খোঁজ-খবর নেয়া, সফরের নিয়ম-কানুন, বিভিন্ন আমলের ফযিলত, ইতিকাফ, হজ, জিহাদ, আল্লাহর প্রশংসা ও তার প্রতি কৃতজ্ঞতা, দরুদ পড়ার ফযিলত, যিকর-আযকার অধ্যায় নিয়ে এই খন্ডের সমাপ্তি হয়েছে।

.

৪র্থ খন্ডঃ দু’য়ার আদাব ও ফযিলত, নিষিদ্ধ কাজসমূহ, বিবিধ ও কৌতুক বিষয়ক হাদিস নিয়ে এই খন্ডের সমাপ্তি হয়েছে।

.

অধ্যায়ের নাম দেখে আসলে অনুমান করা দুষ্কর যে এই কিতাবে কী কী আছে। কেননা একেক অধ্যায়ে আছে প্রচুর অনুচ্ছেদ, যা এই রিভিউ পরিসরে উল্লেখ করা অসম্ভব। তাই বইটি হাতে নিয়ে না দেখলে এর মূল্য ও গুরুত্ব উপলব্ধি করা সত্যিই দুষ্কর।

রিভিউ কৃতজ্ঞতাঃ শুয়াইব আহমাদ ভাই।

 

প্রচ্ছদ মূল্যঃ ১০০০ টাকা।

ছাড়ঃ ৩৫% কমিশন।

বিক্রয় মূল্যঃ ৬৫০ টাকা।

শিপিং চার্জ ও বিকাশ চার্জ ৭০ টাকা

বই সংখ্যাঃ ৪টি।

এই প্যাকেজে তিনটি চমৎকার বই উপহার রয়েছে।

-

সময়ঃ

কোন রকম সমস্যা ছাড়া ৩ হতে ৫ দিনের মধ্যে কুরিয়ার পেয়ে যাবেন।

-

কিভাবে অর্ডার করবেন?

অর্ডার কনফার্ম করতে আপনার নাম, পূর্ণ ঠিকানা (নিকটস্থ সুন্দরবন কুরিয়ার ব্রাঞ্চ, অথবা জননী কুরিয়ার ব্রাঞ্চ নাম দিবেন), কন্টাক্ট নম্বর আমাদের  মমমা প্রকাশনী  এই পেজ এ ম্যাসেজ (ইনবক্স) করুন।

-

প্রয়োজনে আমাদের কল করতে পারেন – 01795-635872 এই নম্বরে।

(সালাতের সময় সমুহু ব্যাতিত - সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত।)

 

 

Comments